×

সারাদেশ

তাড়াশে পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০২:২২ পিএম

তাড়াশে পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

ফাইল ছবি

তাড়াশে পারিবারিক কলহের কারণে পুত্রের ছুরিকাঘাতে তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে পিতা তোফাজ্জল হোসেন তোফা (৫২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ জুলাই) রাতে মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ জুলাই) সকালে তোফাজ্জল হোসেন তোফার দুই স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বিকেলে তোফাজ্জল হোসেন তোফা তার বড় স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করে। মায়ের চিৎকার ও রক্ত দেখে ছোট পুত্র বাবু (১৯) সহ্য করতে না পেরে ঘরে থাকা গরু জবাই করা ছুরি দিয়ে পিতার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার বারে মারা যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মারা যাবার খবর পেয়েছি। তবে লাশ মেডিকেল থেকেই ময়নাতদন্ত হয়ে আসবে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ বা মামলা করে নাই। তবে ঘটনা শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটছে না সরকার

নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটছে না সরকার

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

পাওনা টাকা ও জমি বিরোধ পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App