×

সারাদেশ

আলীকদমে ৫৭ বিজিবির চেকপোস্টে ৫৯ বোতল বিদেশি মদ আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৬:৩৫ পিএম

আলীকদমে ৫৭ বিজিবির চেকপোস্টে ৫৯ বোতল বিদেশি মদ আটক
আলীকদমে ৫৭ বিজিবির চেকপোস্টে ৫৯ বোতল বিদেশি মদ আটক

ছবি: ভোরের কাগজ

এবার বান্দরবানের আলীকদম উপজেলায় আলীকদম ব্যাটালিয়ান (৫৭ বিজিবি)’র জওয়ানরা একটি মাদকদ্রব্যের চালান জব্দ করেছে। শনিবার (৮ জুলাই) রাতে আলীকদম—কুরুকপাতা—পোয়মুহুরী সড়কের ক্রিলাইপাড়া বিজিবির অস্থায়ী যৌথ চেকপোষ্টে নম্বরবিহীন একটি সিএনজিতে তল্লাশী করে এসব মাদকদ্রব উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে- ৩টি বস্তা হতে ঈগল (EAGLE) হুইস্কি ৩৬ বোতল, ব্যান্ড রয়েল (BRAND ROYAL) হুইস্কি ১১ বোতল (তম্মধ্যে ০২টি ভাংগা) এবং মারডালাই রাম (MARDALAY RAM)– ১২ বোতলসহ সর্বমোট ৫৯ বোতল বিদেশী মদ।

ধারণা করা হচ্ছে, এসব মদ আলীকদম-মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে নিয়ে আসা হচ্ছিল।

৫৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আকিব জাভেদ, পিএসসি জানান, আটককৃত এসব মদের মূল্য ৮৮ হাজার ৫শ’ টাকা। তিনি জানান, পোয়মুহুরী হতে আলীকদমের উদ্দেশ্যে মদভর্তি সিএনজিটি গমন করছিল। চেকপোষ্ট কমান্ডার নায়েব সুবেদার মোঃ বিল্লাল হোসেন ও দায়িত্বরত বিজিবি সদস্যরা সিএনজিটিকে থামালে সিএনজিতে অবস্থানরত আরোহী দ্রুত পালিয়ে যায়। পরে সিএনজিসহ ড্রাইভারকে আটক করা হয়। আটককৃত সিএনজি ড্রাইভারের নাম মোঃ রিদুয়ন (২৬)। সে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়ানের দক্ষিণ বাবুপাড়ার মৃত আমির হামজার ছেলে। আসামীর সাথে ১টি BENCOX বাটন মোবাইল ও নগদ ১২২০ টাকা পাওয়া গেছে।

বিজিবি’র সূত্র জানায়, জব্দকৃত মালামালসহ ধৃত আসামী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য আলীকদম থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App