×

সারাদেশ

চোরাকারবারিকে ধরতে নদীতে ঝাঁপ, বিজিবি সদস্যের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ১২:১০ পিএম

চোরাকারবারিকে ধরতে নদীতে ঝাঁপ, বিজিবি সদস্যের মৃত্যু

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে চোরাকারবারিকে ধাওয়া করে নদীতে ঝাঁপ দিয়ে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম বালাতাড়ী গ্রামের ৯৩১ ও ৯৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে বারোমাসিয়া নদীতে এ ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন আকন্দ। নিহত মাহবুব আলম (৩১) লালমনিরহাট ওই ব্যাটালিয়নের বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

তিনি পঞ্চগড় সদর উপজেলার খালপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ব্যাটালিয়ন অধিনায়ক মোফাজ্জল হোসেন বলেন, টহলরত তিন বিজিবির সদস্য এক চোরাকারবারিকে ধাওয়া করেন। এক পর্যায়ে ওই চোরাকারবারি মালামালসহ নদীতে নেমে যান। তাকে ধরতে বিজিবি সদস্য মাহবুব এবং মিজানুরও ওই নদীতে ঝাঁপ দেন।

তারা দুজনই নদী সাঁতরে অপর পাড়ের হাঁটু পানিতে ওঠার পরে মাহবুব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় সঙ্গে থাকা সহকর্মীর চিৎকারে স্থানীয়রা নৌকা নিয়ে গিয়ে তাদের উদ্ধার করে।

পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা অটোরিকশায় করে মাহাবুবকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে মাহবুব আলমকে হাসপাতালে আনা হয়। তবে এর আগেই তিনি মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App