×

সারাদেশ

বঙ্গবন্ধু টানেল পার হতে যত টাকা টোল দিতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ১১:৫৪ পিএম

বঙ্গবন্ধু টানেল পার হতে যত টাকা টোল দিতে হবে

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল নির্ধারণ করেছে সেতু বিভাগ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সেতু বিভাগ যানবাহনের শ্রেণি অনুযায়ী টোল হার চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, টানেল পার হতে হলে গাড়িভেদে ২০০-১০০০ টাকা টোল দিতে হবে। যান চলাচলের জন্য খুলে দেয়ার দিন থেকে এই টোল হার কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম শহরের সঙ্গে আনোয়ারাকে যুক্ত করতে নির্মিত এই টানেলের ভেতর দিয়ে ১২ ধরনের যানের জন্য টোলের হার চূড়ান্ত করা হয়েছে। তবে এই টানেলে মোটরসাইকেল চলতে পারবে না।

৩ দশমিক ৪৩ কিলোমিটার দীর্ঘ এই টানেলে প্রাইভেটকার ও পিকআপকে টোল দিতে হবে ২০০ টাকা। মাইক্রোবাসের টোল ২৫০ টাকা। ৩১ আসনের কম বাসের টোল ৩০০ টাকা। ৩২ আসনের বেশি বাসের টোল ৪০০ টাকা। তিন এক্সেল বিশিষ্ট বড় বাসের টোল নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

এদিকে পাঁচ টন পর্যন্ত পণ্য বহনে সক্ষম ট্রাকের টোল দিতে হবে ৪০০ টাকা। আট টনের ট্রাককে ৫০০ টাকা ও ১১ টনের ট্রাক পারাপারের জন্য ৬০০ টাকা টোল দিতে হবে। তিন এক্সেলের ট্রেইলারের টোল লাগবে ৮০০ টাকা। আর চার এক্সেলের ট্রেইলারে এক হাজার টাকা দিতে হবে। এ ছাড়া পরবর্তী প্রতি এক্সেলের জন্য বাড়তি ২০০ টাকা টোল দিতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সম্ভাব্যতা সমীক্ষার তথ্য অনুযায়ী, টানেলটি চালু হলে ২০২৫ সালে গড়ে প্রতিদিন ২৮ হাজার ৩০৫টি যানবাহন পারাপার হবে। আর ২০৩০ সালে সম্ভাব্য ৩৭ হাজার ৯৪৬টি এবং ২০৬৭ সালে প্রতিদিন গড়ে ১ লাখ ৬২ হাজার যানবাহন চলাচল করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

ভারতের পত্রিকায় সিরিজ সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App