×

সারাদেশ

উল্লাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ১২:১৭ পিএম

উল্লাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার আলোকদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- আলোকদিয়া গ্রামের আবু শামীমের ছেলে আবু সিয়াম (৭) ও আবুল হাসেমের ছেলে আবু হুরায়রা (৮)। সম্পর্কে দুজন চাচাতো ভাই।

স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সিয়াম ও হুরাইরা বাড়ির উঠানে খেলছিল। এ অবস্থায় সিয়ামের মা নাসিমা গরু নিয়ে মাঠে যান। তার পিছু পিছু সিয়াম এবং হুরায়রাও যায়। এরপর গরুটি খুঁটিতে বেঁধে বাড়ি ফেরার সময় হঠাৎ গরুটি ছুটে যায়। পরে শিশু দুটিকে বাড়ির রাস্তায় পাঠিয়ে দিয়ে তিনি গরু খুঁজতে চলে যান।

শিশু দুটি বাড়ি ফেরার সময় ডোবায় খেলতে নেমে পানিতে ডুবে যায়। সিয়ামের মা বাড়ি ফিরে শিশু দুটিকে দেখতে না পেয়ে তাদের খুঁজতে থাকেন। সন্ধ্যায় শিশু দুটির মরদেহ ডোবার পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পরিবারকে খবর দেয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App