×

সারাদেশ

পাঁচুড়িয়া কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৪:৪০ পিএম

পাঁচুড়িয়া কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে উপজেলার বেড়িরহাট বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন।

সভায় পাঁচুড়িয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. গোলজার আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ ও বিশেষ বক্তা ছিলেন, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম।

উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন মাস্টারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা কৃষকলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ডা. গোলাম কবীর, পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম শাহনেওয়াজ শিকদার রিপন, টগরবন্দ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নুর নবী মিয়া প্রমুখ।

আলফাডাঙ্গা উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শেখ দেলোয়ার হোসেন জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে কৃষকলীগকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার জন্যই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। পাঁচুড়িয়া ইউনিয়ন কৃষকলীগের সম্মেলনে তৃণমূল থেকে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থীর নাম প্রস্তাব পাওয়া গেছে। প্রার্থীদের সম্পর্কে যাচাই-বাছাই করে খুব শীঘ্রই পাঁচুড়িয়া ইউনিয়ন কৃষকলীগের কমিটি ঘোষণা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App