×

সারাদেশ

২০ টাকার জন্য হাত-পা বেঁধে মারধর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১১:২০ পিএম

২০ টাকার জন্য হাত-পা বেঁধে মারধর

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডিম বিক্রির পাওনা ২০ টাকাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১৭ জুলাই) সকালে ঘটনাটি প্রকাশ‍্যে এলে এলাকায় তোলপাড় শুরু হয়। এর আগে রবিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের পারিল আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন ওই এলাকার কদম আলীর ছেলে আবু হানিফ (৪৫) ও অপরপক্ষের রেহাজউদ্দিনের ছেলে আল আমিন (২৫)।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার পারিল আবাসনে বসবাসরত হানিফ একই স্থানে থাকা আল আমিনের কাছে ২০ টাকা বাকিতে ডিম বিক্রি করেন। সেই ডিমের টাকা গত শনিবার চাইতে গেলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায় দেনাদার আল আমিনকে আঘাত করলে তার পাল্টা আঘাতে পাওনাদার হানিফ গুরুতর আহত হন। এরই সূত্র ধরে আবু হানিফের ছোট ভাই আব্দুল মালেক গং ক্ষিপ্ত হয়ে রবিবার সকালে আল আমিনকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখে। পরে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন।

বলধারা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগের দিন হানিফকে কোপ দিয়ে জখম করে। পরে হানিফ গংরা আল আমিনকে হাত-পা বেধে মারপিট করে গুরুতর জখম করে যা খুবই নেক্কারজনক।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আমি বিষয়টি জানি না। পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App