×

সারাদেশ

বিএনপি-পুলিশ সংঘর্ষ, কিশোরগঞ্জে গুলিবিদ্ধসহ আহত শতাধিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৬:৩৪ পিএম

বিএনপি-পুলিশ সংঘর্ষ, কিশোরগঞ্জে গুলিবিদ্ধসহ আহত শতাধিক
বিএনপি-পুলিশ সংঘর্ষ, কিশোরগঞ্জে গুলিবিদ্ধসহ আহত শতাধিক
বিএনপি-পুলিশ সংঘর্ষ, কিশোরগঞ্জে গুলিবিদ্ধসহ আহত শতাধিক
বিএনপি-পুলিশ সংঘর্ষ, কিশোরগঞ্জে গুলিবিদ্ধসহ আহত শতাধিক
বিএনপি-পুলিশ সংঘর্ষ, কিশোরগঞ্জে গুলিবিদ্ধসহ আহত শতাধিক
বিএনপি-পুলিশ সংঘর্ষ, কিশোরগঞ্জে গুলিবিদ্ধসহ আহত শতাধিক

কিশোরগঞ্জে এক দফা দাবিতে বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

সূত্র জানায়, বেলা সোয়া ১২টার দিকে শহরের রথখোলা এলাকার ঈশা খাঁ রোডে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ বিএনপির কয়েকজন নেতা গুলিবিদ্ধ ও শতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর এসেছে। এর মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সোয়া ১২টার দিকে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে জেলা বিএনপি শহরে পদযাত্রা বের করে। এর আগে জেলার ১৩টি উপজেলা ও আটটি পৌরসভা কমিটির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গুরুদয়াল কলেজ মাঠে জড়ো হন। পরে পদযাত্রা শুরু করে। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি লায়লা বেগম, সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, রেজাউল করিম চুন্নু, অ্যাডভোকেট জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা যুব দল সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সুমন প্রমুখ।

পদযাত্রাটি শহরের রথখোলা এলাকা অতিক্রম করার সময় সুর মসজিদ এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। এসময় নেতাকর্মীদের একটি অংশ পুলিশের বাধা উপেক্ষা করে শহরের আঠারো বাড়ি কাচারির দিকে এগিয়ে গেলে পুলিশ অপর অংশের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে; এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। অপরদিকে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ঈশা খাঁ রোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পৌঁছা মাত্রই পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের দাওয়া পাল্টা-দাওয়ার সৃষ্টি হয়। এতে জেলা যুব দলের সাধরণ সম্পাদক জিএস সুমন ও সাংগঠনিক সম্পাদক প্যানেল যুবদলের সহ-সভাপতি শাহীন মিয়া, হোসেনপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক গুলিবিদ্ধ হওয়াসহ শতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App