×

সারাদেশ

ভাটিয়াপাড়ায় র‌্যাবের স্থায়ী ক্যাম্প উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৫:৩২ পিএম

ভাটিয়াপাড়ায় র‌্যাবের স্থায়ী ক্যাম্প উদ্বোধন
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের স্থায়ী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ৩ টায় র‌্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন র‌্যাব-৬ এর আওতাধীন ক্যাম্প-৪ এর উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে র‌্যাব ডিজি বলেন, "বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেপ্তার সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‍্যাব-৬ খুলনা অঞ্চলে অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র, মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। এ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ভাটিয়াপাড়া স্থায়ী র‌্যাব ক্যাম্প স্থাপন করা হয়েছে। জেলার ৫টি উপজেলার বাসিন্দারা র‌্যাব ক্যাম্পের সেবা পাবেন। বর্তমান সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হিসেবে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খুলনা র‌্যাব-৬ অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর এর সভাপতিত্বে ও র‌্যাব ৬, ক্যাম্প ৪ এর অধিনায়ক ফ্লাইট লে: মেজর, রাছেল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) আল-বেলী আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের অধ্যক্ষ কে এম মাহামুদ, কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন ও ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো.জায়েদুর রহমান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App