×

সারাদেশ

টেকনাফে আরসার সামরিক কমান্ডার নূর সহ গ্রেপ্তার ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১২:৪৪ পিএম

টেকনাফে আরসার সামরিক কমান্ডার নূর সহ গ্রেপ্তার ৬
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আরসার এক সামরিক কমান্ডার সহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে অভিযানকালে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশের বিশেষ এ ইউনিট। আটক হাফেজ নূর মোহাম্মদ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। তিনি মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সামরিক কমান্ডার। র‌্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালাম চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, শুক্রবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার গোপন সংবাদের ভিত্তিতে গহীন পাহাড়ে এ অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ দল। দলটি ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আরসার কমান্ডার নূরকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে আরসার আরও পাঁচ সদস্যকে আটক করা হয়। এসময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দেশি-বিদেশি বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করার কথা বলেন এ র‌্যাব কর্মকর্তা। আটক নূর মোহাম্মদের বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মানব ও মাদকপাচার এবং আধিপত্য বিস্তার সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App