×

সারাদেশ

দ্বাদশ নির্বাচনকে ঘিরে মেঘনায় মতবিনিময় সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১০:৪৯ পিএম

দ্বাদশ নির্বাচনকে ঘিরে মেঘনায় মতবিনিময় সভা
দ্বাদশ নির্বাচনকে ঘিরে মেঘনায় মতবিনিময় সভা
দ্বাদশ নির্বাচনকে ঘিরে মেঘনায় মতবিনিময় সভা

কুমিল্লার মেঘনা উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভাওরখোলা ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) বিকেলে ভাওরখোলা গ্রামের দক্ষিণ পাড়া বালুর মাঠে অত্র ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, মেঘনা আ'লীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ, আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি শামীম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম আহমেদ, আরটিভির কর্মকর্তা কাজল সরকার।

অপরাপর ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম মিয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শাহরিয়ার। ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নাজির মেম্বার, সাধারণ সম্পাদক সাব মিয়া মেম্বার, আ. কাদের জিলানী মেম্বারসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।

এ সময় সব নেতা ও সাধারণ জনগণ তার অতীত কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে মো. শফিকুল আলমকে নৌকা প্রতীক দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান এবং প্রতিজ্ঞা করে বলেন, জননেতা মো. শফিকুল আলম যদি নৌকার প্রার্থী হিসেবে হোমনা-মেঘনা (কুমিল্লা-২) আসনে মনোনয়ন পান, তাহলে যে কোনো মূল্যে আমরা নৌকা প্রতীককে বিজয়ী করবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App