×

সারাদেশ

জয়পুরহাটে কবিরাজ হত্যায় একজনের মৃত্যুদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৩:১৪ পিএম

জয়পুরহাটে কবিরাজ হত্যায় একজনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

পূর্বশত্রুতার জেরে জয়পুরহাটের ক্ষেতলালে খাজামুদ্দিন (৮৩) নামে এক কবিরাজকে হত্যার দায়ে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২৩ জুলাই) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ নুর হোসেন এ রায় দেন। সাদ্দাম হোসেন জেলার ক্ষেতলাল উপজেলার মালিপাড়া গ্রামের বাসিন্দা মৃত জসিম উদ্দিনের ছেলে। জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৯ সালের ১১ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামে খাজামুদ্দিন ও তার স্ত্রী শাহিদা বেগম রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন।

রাত ৯টার দিকে সাদ্দাম হোসেন জোর করে বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। এসময় বাড়ির কাজের লোক তাকে বাড়িতে ঢুকতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে খাজামুদ্দিনের ঘরে প্রবেশ করেন।

একপর্যায়ে খাজামুদ্দিনের স্ত্রী শাহিদা বেগমকে ছুরিকাঘাত করে খাজামুদ্দিনকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

ওই ঘটনায় নিহতের ছেলে আলম হোসেন পরদিন ক্ষেতলাল থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (তৎকালীন) আলমগীর হোসেন ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সাদ্দাম হোসেনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতে এ রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মন্ডল। আর আসামিপক্ষে আইনজীবী ছিলেন মোস্তাফিজুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App