×

সারাদেশ

নাটোরে আ.লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ১১:০৮ এএম

নাটোরে আ.লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরে পৌর যুবলীগের ৩ ওয়ার্ড সাধারণ সম্পাদক মিঠুন আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তারের জেরে নাটোরে পৌর যুবলীগের ৩ ওয়ার্ড সাধারণ সম্পাদক মিঠুন আলীর ডান হাতের কবজি কাটার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে বিষয়টি জানাজানি হয়।

এর আগে গত রোববার (২৩ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটের দিকে শহরের বলারিপাড়া এলাকায় নাটোরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হাতের কবজি কেটে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা নান্নু শেখের সঙ্গে যুবলীগ নেতা মিঠুন আলীর বিরোধ চলে আসছিল। গত ১৬ এপ্রিল নান্নু শেখকে কুপিয়ে জখম করা হয়। তখন মিঠুন ও তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তার জের ধরে মিঠুন আক্রান্ত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App