×

সারাদেশ

সিসিকের কাউন্সিলর সহ ১১ জন কারাগারে পাঠানোর নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৪:২৮ পিএম

সিসিকের কাউন্সিলর সহ ১১ জন কারাগারে পাঠানোর নির্দেশ
সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাঈদ মো. আব্দুল্লাহ সহ ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালতের দেয়া জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) পক্ষে থাকা আইনজীবী মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘দ্রুত বিচার আইনের ৪/৫ ধারার মামলায় সাঈদ আব্দুল্লাহসহ ১১ জন উচ্চ আদালত থেকে মঙ্গলবার (২৫ জুলাই) পর্যন্ত জামিনে ছিলেন। আদেশ মোতাবেক আসামিরা সিলেট মহানগর দায়রা জজের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করলে, আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠান।’ সাঈদ আবদুল্লাহ ছাড়াও একই মামলায় যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- ছবের মিয়া, আকলিছ মিয়া, এমাদ উদ্দিন সুয়েব, আমিন মিয়া, আল-আমিন, কাজী মিজান, মো. মোবারক হোসাইন, জীবন, ফরিদ মিয়া, রাজন আহমদ। এরা সবাই ৭ নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকার বাসিন্দা। সোমবার (২৪ জুলাই) নির্বাচনকালীন সময়ে অস্ত্রের মহড়ার অভিযোগে সিলেট সিটির ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খানের জামিন বাতিল করে কারাগারে পাঠান সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক আব্দুল মোমেন।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App