×

সারাদেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, চালকসহ নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৩:০৭ পিএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, চালকসহ নিহত ২

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের আরও ৩ যাত্রী।

বুধবার (২৬ জুলাই) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, প্রাইভেটকার চালক মাহবুব (৩৫) ও গাড়ির যাত্রী মো. মাইনুদ্দিন (৩৭)। মাহবুব কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার মো. সোবহানের ছেলে এবং মো. মাইনুদ্দিন একই এলাকার ফুল মিয়ার ছেলে। দুর্ঘটনায় মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী (৩৫), দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

কুমিল্লা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, ভোরে কক্সবাজার থেকে কুমিল্লায় যাওয়ার পথে মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেটকারটি ধাক্কা দিলে এতে চালকসহ দুইজন নিহত হয় ঘটনাস্থলে।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতের রয়েছে। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া প্রাইভেটকার চালক চালক মাহবুব ও গাড়ির যাত্রী মো. মাইনুদ্দিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App