×

সারাদেশ

দেবহাটায় ওয়ারেন্টভুক্ত আসামির উৎপাতে আতংকে দিন কাটছে বাদীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১২:০৬ এএম

দেবহাটায় ওয়ারেন্টভুক্ত আসামির উৎপাতে আতংকে দিন কাটছে বাদীর

দেবহাটা থানা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে পিটিয়ে একই পরিবারের পাঁচজনকে গুরুতর জখমের ঘটনায় দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের উৎপাতে রীতিমতো আতংকে দিন কাটাচ্ছেন বাদী পরিবারের সদস্যরা। ঘটনাটি উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের।

ওই গ্রামের শেখ আবু বকর সিদ্দিকীর ছেলে পারুলিয়া বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন জানান, কয়েক বছর আগে চাঁদপুর গ্রামস্থ তাদের বসতভিটা লাগোয়া রামনাথপুর মৌজায় নিলাম মূল্যে মালিকানার ৭০ শতক জমি স্থানীয় সাজ্জাত হোসেনের দুই ছেলে শামীম ও শামু’র কাছ থেকে তারা পাঁচ ভাই যৌথভাবে ক্রয় করেন। বর্তমানে জমিটি বিক্রেতা শামীম ও শামু’র চাঁচতো ভাই কায়েস হোসেন, ইদ্রিস আলী, আইয়ুব হোসেন, ও কামাল হোসেনসহ অন্যান্যরা জবরদখল করে রাখায় জমি কিনেও দখল বুঝে পাচ্ছেন না জাহাঙ্গীর হোসেন ও তার পরিবার। এ নিয়ে দীর্ঘদিন তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।

গত ২ জুন সকালে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে তিনিসহ তার দুই ভাই হাফিজুর রহমান ও তৌহিদ হোসেন এবং ভাবি খাদিজা খাতুনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন প্রতিপক্ষ কায়েস হোসেন, ইদ্রিস আলী, আইয়ুব হোসেন, ও কামাল হোসেনসহ অন্যান্যরা।

এ ঘটনায় তার বোন রীনা খাতুন বাদী হয়ে প্রতিপক্ষের ৫ জনকে আসামি করে দেবহাটা থানায় একটি মামলা (নং-০১) দায়ের করেন। মামলার বিচারকার্য চলাকালে কামাল হোসেনের জামিন মঞ্জুর করলেও অপরাপর আসামি কায়েস হোসেন, ইমন হোসেন, ইদ্রিস আলী ও আইয়ুব হোসেনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে সাতক্ষীরার আদালত। এরপর কিছুদিন পালিয়ে ছিলেন ওয়ারেন্টভুক্ত এসব আসামিরা।

জাহাঙ্গীর হোসেন ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আত্মগোপন থেকে সম্প্রতি এলাকায় ফিরেছে ওয়ারেন্টভুক্ত আসামিরা। রাতের আধারে এসব আসামিরা তাদের লাঠি-সোটা নিয়ে মহড়া দেয়াসহ ইট পাটকেল ছুড়ে তাদেরকে উত্যক্ত করছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন।

তারা আরও বলেন, আসামিদের এক ভাই পুলিশে কর্মরত রয়েছেন। তাদের গ্রেপ্তারে আদালতের ওয়ারেন্ট জারি থাকলেও কিছু অদৃশ্য কারণে তাদেরকে গ্রেপ্তার করছেন না আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

তারা বলেন, আসামিরা প্রায় প্রতিরাতে তাদের বাড়িতে ঢুকে উৎপাত করছেন। বিষয়টি বারবার মামলার তদন্তকারী অফিসার দেবহাটা থানার সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলামকে জানিয়েও আশানুরূপ কোন ফল না পাওয়ায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তারা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধও জানিয়েছেন।

এ ব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, পুলিশের তথ্যানুযায়ী ওয়ারেন্টভুক্ত আসামিরা আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App