×

সারাদেশ

ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০১:১৮ এএম

ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

শিশু নূরজাহান ও নূহা

চাঁদপুরের ফরিদগঞ্জে খেলার ছলে পানিতে ডুবে শিশু নূরজাহান (৫) ও নূহা (৪) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

 শিশু নূরজাহান ও নূহা পাটওয়ারী বাড়ির কাউছার পাটোয়ারীর মেয়ে।

পরিবারের লোকজনের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একই সঙ্গে দুই সন্তানকে হারিয়ে বাবা অজ্ঞান হয়ে পড়ে আছেন।

দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছেন।

তাদের মা নাজমা বেগম চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়েরা আমার কাছে গোসল করার জন্য আসে। আমি বলেছিলাম, তোমরা ঘরের মধ্যে গোসলখানায় গোসল কর। তারা বললো, না গোসল খানায় গোসল করবো না। আমরা পুকুরে গোসল করবো। তখন আমি তাদের বলেছি মা কিছুক্ষণ পর জোহরের আজান দেবে তারপর তোমাদের গোসল করিয়ে দিব।

তিনি আরো জানান, এরই কিছুক্ষণ পর, বাড়ির এক মুরুব্বি গোসল করতে এসে উনি পানিতে নামলে পায়ের সঙ্গে ধাক্কা লাগে। তিনি উঠিয়ে দেখেন আমার দুই পরী পানিতে ডুবে আছে ।

উনারা চিৎকারে আমরা ঘর থেকে বের হয়ে তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App