×

সারাদেশ

সোনারগাঁওয়ে চোরাই সেগুন কাঠসহ ট্রাক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৪:৩০ পিএম

সোনারগাঁওয়ে চোরাই সেগুন কাঠসহ ট্রাক আটক

ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর এলাকায় সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্ট কর্মকর্তারা পাঁচ লাখ টাকার অবৈধ চোরাই সেগুন কাঠসহ একটি ট্রাক আটক করেছে।

সোমবার রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ত্রিপাল দিয়ে ঢাকা গাড়িটি (ঢাকা- মেট্রো-ট-২২-৮৮২৫) সন্দেহ হলে সিগনাল দেয় সোনারগাঁও ফরেষ্ট চেক পোস্ট কর্মকর্তারা। এ সময় গাড়িটি থামিয়ে গাড়ির চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যায়।

পরে সোনারগাঁও ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে গাড়িটি তল্লাশি চালিয়ে ৫০১ ফালি ৩৬৩.৯৪ ঘন ফুট অবৈধ চোরাই সেগুন কাঠসহ গাড়িটি আটক করে।

যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা হবে বলে ধারণা করেন। চোরাই কাঠ উদ্ধারে সোনারগাঁও ফরেষ্ট চেক পোস্টে নিয়মিত টহল অব্যহত থাকবে বলে জানিয়েছে কর্তব্যরত ফরেস্ট কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App