×

সারাদেশ

উত্তাল সাগরে ১০ ট্রলার ডুবে ৩০ জেলে নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০২:০৩ পিএম

উত্তাল সাগরে ১০ ট্রলার ডুবে ৩০ জেলে নিখোঁজ

ফাইল ছবি

কক্সবাজার জেলার কুতুবদিয়ার কাছে বঙ্গোপসাগরে তীব্র বাতাসে ১০টির বেশি মাছ ধরার ট্রলার ডুবে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় ৩০ জন জেলে নিখোঁজ হয়েছেন।

বুধবার (২ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। ফিরে আসা মাঝি-মাল্লারা জানান, বুধবার ভোরে সাগরে মাছ ধরার সময় তীব্র বাতাস শুরু হয়।

এ সময় ট্রলারগুলো উপকূলে ফিরে আসতে শুরু করে। কিন্তু কুতুবদিয়ার পশ্চিমে সকাল ৮টা থেকে ৯টায় হঠাৎ উত্তাল ঢেউয়ে ১০টির রেশি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

এ সময় ট্রলারের কিছু জেলে অন্য নৌযানে করে উপকূলে ফিরতে পারলেও ৩০ জন নিখোঁজ রয়েছেন।

মৎস্যজীবী লীগ ফেডারেশন কুতুবদিয়া শাখার সভাপতি আবুল কালাম জানান, বুধবার সকাল ৯টায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। কিছু মাঝি-মাল্লা উপকূলে ফিরতে পারলেও অনেকই নিখোঁজ রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়াল কাতার

চরম ঝুঁকিতে বাংলাদেশ এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়াল কাতার

‘নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা’

শিক্ষামন্ত্রী ‘নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা’

ছাদে সোলার বসালে মিলবে প্রণোদনা, প্রজ্ঞাপন জারি

ছাদে সোলার বসালে মিলবে প্রণোদনা, প্রজ্ঞাপন জারি

নেপালের বন্যার্তদের পাশে সিআইএস-ডিসিএইচটি

নেপালের বন্যার্তদের পাশে সিআইএস-ডিসিএইচটি ওষুধ-স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App