×

সারাদেশ

ছাগলনাইয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৯:১৪ এএম

ছাগলনাইয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

তৌহিদুল ইসলাম তুহিন

ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর শেখজীপাড়া এলাকায় তৌহিদুল ইসলাম তুহিন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শেখজীবাড়ির পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

সে সাদেক আলী ভুঁইয়া বাড়ির মৃত আবুল বশরের ছেলে। তাকে বিয়ে করানোর জন্য পাত্রী দেখছিল পরিবার।

স্থানীয়রা জানান, মিরসরাই এলাকায় একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরি করতেন তুহিন। শনিবার রাতে কাজ থেকে বাড়ি ফিরে গোসল করতে বাড়ির সামনে পুকুরে যান তিনি। এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও ঘরে না ফেরায় তাকে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পুকুর ঘাটে লুংগি গামছা পড়ে থাকতে দেখে পুকুরে নেমে তল্লাশি করেন স্থানীয় লোকজন। তল্লাশি দিয়ে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বলেছেন, আগেই তার মৃত্যু হয়েছে।

তুহিনের পরিবারের সদস্যরা বলছেন, তুহিনের আগ থেকে ‘মৃগী’ রোগ ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App