×

সারাদেশ

চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর শুনে মারা গেলেন বাড়িওয়ালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৫:২৫ পিএম

চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর শুনে মারা গেলেন বাড়িওয়ালা

ডা. শাহীন সুলতানা মীরা ও ডা. আরিফুল ইসলাম। ছবি: হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে আরিফুল ইসলাম (৩১) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর সদরের ঢেকিয়া এলাকার আবু হানিফের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে হোসেনপুর থানা পুলিশ।

এ খবরে বাসার মালিক সৌদি প্রবাসী আবু হানিফ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে মৃত্যু বরণ করেছেন বলে স্থানীয় পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম নিশ্চিত করেন।

মৃত চিকিৎসক জেলার মিঠামইন সদর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। আরিফুল ইসলাম ও তার স্ত্রী শাহীন সুলতানা মীরা উভয়েই এমবিবিএস চিকিৎসক। তিনি হোসেনপুর পৌর সদরের ফায়ার সার্ভিসের পূর্বপাশের মডার্ন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ছিলেন।

আরিফের বড় ভাই আশরাফুল ইসলাম রাজিব বলেন, তার ছোট ভাই ২০২১ সালের ১১ ডিসেম্বর পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ডা. শাহীন সুলতানা মীরাকে বিয়ে করেন। বিয়ের বছর খানেক পর থেকে স্বামী-স্ত্রী দুজন মিলে শ্বশুর বাড়িতে মডার্ন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিক চালু করেন। তারা দুজনে ভাড়া বাসায় থাকতেন। সেখানে যাওয়ার পর থেকে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। ঝগড়া হলেই মীরার বড় ভাই ফোন করে জানাতো। আজ আর কোনকিছু জানায়নি। হঠাৎ করে রাতে পৌনে ২টার দিকে থানা থেকে ফোনে জানানো হয় আমার ভাই আত্মহত্যা করেছে।

রাজিব বলেন, তার ভাই আত্মহত্যা করতে পারে না। তাকে মীরা ও তার ভাইয়েরা পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। তখন ঘরের দরজা ভিতর থেকে লাগানো ছিল। আরিফুলের মরদেহ ফ্যানের সাথে গামছা পেঁচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। রবিবার লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতল মর্গে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App