×

সারাদেশ

মিরসরাইয়ে ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৬:৫১ পিএম

মিরসরাইয়ে ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার

ছবি: ভোরের কাগজ

মিরসরাইয়ে পরিত্যক্ত অবস্থায় ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। একটি কাঁধের ব্যাগ দুটি হাত ব্যাগের ভেতর বান্ডেল করে ফেনসিডিলগুলো রাখা ছিল।

রবিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আবু নগর গ্রামের মুন্নার পুকুরের পাড় থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন জানান, সদর ইউনিয়নের আবু নগর গ্রামের মুন্নার পুকুর পাড়ে তিনটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। এরপর এসআই মাঈন উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ব্যাগগুলো উদ্ধার করে।

তিনি আরো জানান, ব্যাগের ভেতর ২৭০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। যার বাজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। থানায় জিডি করা হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App