×

সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে শিশুসহ আহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৯:৪৩ পিএম

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে শিশুসহ আহত ৪

ছবি: শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে শিশুসহ আহত ৪

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে শিশুসহ আহত ৪। ছবি: শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড করিমার ঝিরিতে পাহাড় ধসে একই পরিবারের শিশুসহ ৪ জন আহত হয়েছে।

এদিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় রবিবার (৬ আগস্ট) দুপুর ১২ টার সময় পাহাড় ধসে একই পরিবারের ৪ জন আহত হয়েছে। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয়রা পার্শ্ববর্তী বাইশারী বাজারে চিকিৎসা সেবা দেয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান অতি বৃষ্টির কারণে করিমার ঝিরি জসিম উদ্দিনের মাটির বাড়িতে দুপুর ১২টার সময় পাহাড় ধসে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঘরে থাকা তার স্ত্রী রোকসানা (২৪) তার মেয়ে আনিকা ( ৮) জেসমিন (৬) শাহাজালাল (দেড় বছর) আহত হন। এর মধ্যে রোকসানা বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা জানান, কয়েকদিন ধরেই নাইক্ষ্যংছড়িতে টানা বৃষ্টি হচ্ছে। প্রাণহানির শঙ্কায় পাহাড়ের ঢালে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। ঝুঁকিতে বসবাসকারীদের জন্য আশ্রয়কেন্দ্রসহ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেয়া হয়েছে। বিভিন্ন স্থানে ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বাইশারী ইউনিয়ন ও পাহাড় ধসে একই পরিবারের শিশুসহ ৪জন আহত হয়েছে বলে ইউপি সদস্যের মাধ্যমে শুনেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ডা. শফিকুর রহমান জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App