×

সারাদেশ

তাড়াশকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০২:৩২ পিএম

তাড়াশকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে

ছবি: ভোরের কাগজ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মেজবাউল করিম।

সোমবার (৭আগষ্ট) উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

আগামী ৯ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪র্থ পর্যায়ের ২য় ধাপের উপকারভোগী পরিবারের কাছে জমিসহ গৃহ হন্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।

ওইদিন তাড়াশ উপজেলায় ৪র্থ পর্যায়ে ২য় ধাপের তালিকা ভুক্ত ৩৫টিসহ এ পর্যন্ত তাড়াশ উপজেলায় সর্বমোট ৩৫৬টি গৃহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে।

প্রেস ব্রিফিং-এ তিনি বলেন, তাড়াশ উপজেলার 'ক' শ্রেণীর তালিকা ভুক্ত উপকার ভোগীদের নিকট গৃহ ও জমি হস্তান্তর পূর্বক তাড়াশ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে।

গৃহহীন ও ভূমিহীনদের ঘর নির্মাণ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। এর পরও যদি গৃহহীন ও ভূমিহীন পরিবারের সন্ধান পাওয়া যায় তাহলে তাকে তাৎক্ষণিক ঘর নির্মাণ করে দেওয়া হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে জায়গা আছে ঘর নেই প্রকল্প শুরু হবে।

তিনি আরও বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগ স্বার্থক হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন উর্মি, উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মউসআব্বইর হোসেন খান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App