×

সারাদেশ

সিংগাইরে গৃহবধু ধর্ষণ মামলার মূল আসামি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৪:৩০ পিএম

সিংগাইরে গৃহবধু ধর্ষণ মামলার মূল আসামি গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইরে গৃহবধু ধর্ষণ মামলার মূল আসামি শরিফকে (৩৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (৬ আগস্ট) দিবাগত রাতে তাকে ওই এলাকার পাড়াগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, বাকি আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

জানা যায়, গ্রেপ্তারকৃত শরিফ উপজেলার চান্দহর ইউনিয়নের চর পল্টন গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

মামলার এজাহারে প্রকাশ, ভিকটিমের স্বামী ইরাক প্রবাসী হওয়ায় সন্তান নিয়ে সে বাবার বাড়ি চর পল্টনে বসবাস করেন। গত ২৫ জুলাই রাত পৌনে ৮ টার দিকে এক জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে শরিফ ও তার দু’সহযোগী-হযরত মোল্লা (৪৫) ও রমিজসহ (৪০) অজ্ঞাতনামা ২-৩ জনের সহায়তায় বিল্লাল শিকদারের কলা বাগানে নিয়ে ধর্ষণ করে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাশেষে ২৭ জুলাই ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে শরিফসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২-৩ জনের নামে মামলা দায়ের করেন। পুলিশ গ্রেপ্তারকৃত শরিফকে সোমবার (৭ আগস্ট) আদালতে প্রেরণ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App