×

সারাদেশ

শান্তিগঞ্জে বজ্রপাতের সময় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ১১:৩৩ এএম

শান্তিগঞ্জে বজ্রপাতের সময় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে বজ্রাঘাতে নিখোঁজের দুই দিন পর নিখোঁজ জেলে মোতালিব হোসেনের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ৯টায় দরগাপাশা ইউনিয়নের লালপুর-মৌগাও সংলগ্ন মহাসিং নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশে খবর দেন। মোতালিবের বাবা নাছির মিয়া ছেলের মরদেহ শনাক্ত করেন।

এর আগে গত রোববার সকালে হরিনগর গ্রামের উত্তরে ভাই-বোনের দাড়া নামকস্থানে বাবার সঙ্গে মাছ ধরতে এসে বজ্রপাতের সময় পানিতে পড়ে নিখোঁজ হন মোতালিব হোসেন।নিখোঁজ মোতালিব উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন (পুবেরবাড়ি) গ্রামের নাছির মিয়ার ছেলে।

ঘটনার দিন স্থানীয় লোকজন জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেও মোতালিব হোসেনকে না পেয়ে সুনামগঞ্জ ডুবুরি দলকে খবর দেন। পরে ডুবুরিরা এসে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও মোতালিবকে উদ্ধার করতে না পেরে কার্যক্রম স্থগিত করেন।

দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুফি মিয়া মোতালিবের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App