×

সারাদেশ

বাঘায় ছেলের হাতে বাবা খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০১:২১ পিএম

বাঘায় ছেলের হাতে বাবা খুন

ছবি: ভোরের কাগজ

রাজশাহীর বাঘায় ছেলে শুকুর আলীর হাসুয়ার কোপে তার বাবা রুস্তম আলী (৭০) প্রাণ হারিয়েছেন।

সোমবার (৭ আগস্ট) রাতে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ছেলে শুকুর আলী (৪০) পলাতক রয়েছেন।

এ বিষয়ে মনিকগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, কিছুদিন ধরে বাবার গাছ বিক্রি করে ছেলে টাকা নিবে বলে জানায়। গাছ বিক্রি করতে বাবা নিষেধ করে ছেলেকে। এ নিয়ে সোমবার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে বাবা রুস্তম আলীকে কুপিয়ে হত্যা করে ছেলে শুকুর আলী।

এ বিষয়ে বাঘা থানার ওসি খাইরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে শুকুর আলী পলাতক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। তবে এ ঘটনায় মামলা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App