×

সারাদেশ

ছয়তলা থেকে পড়ে প্রাণ হারালেন ইবি ছাত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ১০:২৯ এএম

ছয়তলা থেকে পড়ে প্রাণ হারালেন ইবি ছাত্রী

নওরীন নুসরাত।

ভবনের ছয়তলা থেকে পড়ে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী নওরীন নুসরাত। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত নওরীন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন।এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি সাহিদা আখতার আশা।

তিনি জানান, নওরীনের পারিবারিক সূত্রে জানতে পেরেছি সে তার স্বামীর সঙ্গে ঢাকাতে থাকতো। যতটুকু জানতে পেরেছি সেখানে ৬তলা থেকে পড়ে মারা গেছে। নওরীনের মৃত্যুতে আমরা শোকাহত। তার আগে থেকেই মেন্ট্রাল স্ট্রেস ছিলো।

এর আগে গত ২১ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন নওরীন নুসরাত। বিয়ের পর স্বামী ইব্রাহীম খলিলের সঙ্গে ঢাকা সাভারের আশুলিয়ায় পলাশবাড়ী নামাবাজারের পাশে বিজয়নগর রোডে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে থাকতেন নওরীন।

সেখানেই তার মৃত্যুর ঘটনা ঘটেছে। কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিলো। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

বাড়ির ম্যানেজার ফারুক হোসেন বলেন, ইব্রাহিম খলিল আমাদের বাড়িতে ছয় মাস যাবত রয়েছে। শুনেছি গত জুলাই মাসের ২১ তারিখে বিয়ে হয়। এরপর ১৫ দিন হলো ইব্রাহিম তার স্ত্রী নওরিনকে নিয়ে আসেন। মঙ্গলবার বিকেলে হঠাৎ করে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায় নওরিন।

পরে খবর পেয়ে নুসরাতকে নিয়ে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে জানানো হলে মরদেহ থানায় নিয়ে যায়।

পরিবার ও বিভাগ সূত্রে জানা গেছে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নওরিনের মরদেহ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আনুষ্ঠানিকতা শেষে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে মরদেহ পাঠানো হবে।

এদিকে নওরীনের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App