×

সারাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় হাই কমিশনের শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০৪:৩৮ পিএম

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় হাই কমিশনের শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি উষ্ণ শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

বুধবার (৯ জুলাই) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, একটি স্বাধীন, আধুনিক জাতি হিসেবে বাংলাদেশের ইতিহাস গঠন ও অগ্রগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিরস্থায়ী পরম্পরা ও তার ঐতিহাসিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাই কমিশনার বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সমাধি পরিদর্শনকালে হাই কমিশনার প্রণয় ভার্মা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন যে, বঙ্গবন্ধুর দূরদর্শিতা ও আদর্শ আগামী প্রজন্মের জন্য ভারত ও বাংলাদেশ এবং তাদের জনগণের মধ্যে মৈত্রীর দৃঢ় বন্ধনকে নির্দেশনা দেবে ও অনুপ্রাণিত করবে। বঙ্গবন্ধুর ঐতিহ্যকে সম্মান জানাতে, এই দুই দেশ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের যৌথ আত্মত্যাগের কথাও স্মরণ করে যা তাদের বিশেষ সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে চলেছে।

এ সফরে হাই কমিশনার ওড়াকান্দিও পরিদর্শন করে মতুয়া সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ও শ্রীধাম ওড়াকান্দিতে মন্দিরে প্রার্থনা করেন। গুরুত্বারোপ তিনি বলেন, মানুষে মানুষে যোগাযোগ ভারত-বাংলাদেশ সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ও দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও উন্নয়ন অংশীদারিত্ব জোরদার করার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App