×

সারাদেশ

পটুয়াখালীতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্ত কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১০:২০ পিএম

পটুয়াখালীতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্ত কারাগারে

পটুয়াখালী থানা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে আট বছরের শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত বশির মৃধা (৫০) নামে দুই সন্তানের জনককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেছেন (মামলা নং-৮/২৩)। সদর থানায় পুলিশ অভিযুক্তকে আদালতের হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছেন পুলিশ।

পটুয়াখালী পৌর এলাকার ১নং ওয়ার্ডের টাউন জৈনকাঠির হাওলাদার বাড়িতে এমন ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম এ তথ্য নিশ্চিত করেন। অভিযুক্ত বশির এক সুদের কারবারি এবং ইতোপূর্বেও এ রকম ঘটনায় লিপ্ত হয়েছেন বলে জানান বাড়ির লোকজন। মামলায় বাদী জানান, বুধবার (৯ আগস্ট) দুপুর দুইটার দিকে অঝোরে বৃষ্টিপাত শুরু হলে শিশু কন্যা বাড়ির আঙিনায় ভিজে খেলা করছিল। এসময় অভিযুক্ত বশির মৃধা ভুক্তভোগীকে তার ঘরে নিয়ে যান এবং ধর্ষণেচেষ্টায় লিপ্ত হন। পরবর্তীতে ভুক্তভোগী ভয়ে চিৎকার করলে বাড়ির অন্যান্যরা এগিয়ে আসেন। এ বিষয়টি ভুক্তভোগী বাদীর কাছে স্বীকার করেছেন।

পরে সদর থানা পুলিশকে অবহিত করলে সদর অভিযুক্ত বশির মৃধা ও ভুক্তভোগীকে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে এ ঘটনা ধামাচাপা দিতে মধ্যরাত পর্যন্ত থানা চত্বরে রফাদফা চলে।

সদর থানার ওসি মোহাম্মদ জসীম বলেন, এ ঘটনায় গতকাল (বুধবার) মধ্যরাতে মামলা হয়েছে এবং ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষা শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App