×

সারাদেশ

সরিষাবাড়ীতে সেনা সদস্য পরিচয় দিয়ে বিয়ে, প্রতারক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১০:৫০ পিএম

সরিষাবাড়ীতে সেনা সদস্য পরিচয় দিয়ে বিয়ে, প্রতারক আটক

সরিষাবাড়ীতে সেনা সদস্য পরিচয় দিয়ে বিয়ে, প্রতারক আটক ছবি: মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)

সরিষাবাড়ীতে সেনা সদস্য পরিচয় দিয়ে বিয়ে, প্রতারক আটক

জামালপুরের সরিষাবাড়ীতে সেনা সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন রকম প্রতারণা করার অভিযোগে ওবায়দুর রহমান (৪১) নামে এক প্রতারককে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যম জেল হাজতে পাঠানো হয়েছে। আটক ওবায়দুর রহমান জামালপুর সদর উপজেলার রনরামপুর এলাকার মৃত লতিফ মাষ্টারের ছেলে বলে জানা গেছে।

সরিষাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত একমাস আগে ওবায়দুল রহমানকে সেনা সদস্য পরিচয় দিয়ে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা গ্রামের হেলাল মিয়ার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে যায় আরেক প্রতারক জিয়াউল হক। এতে হেলাল ও তার স্ত্রী জোসনা বেগম ওবায়দুলের সাথে মেয়েকে বিয়ে দেয়ার প্রস্তাবে সম্মতি দেয়। সেনাবাহিনী থেকে বিয়ের অনুমতি দেয়া হয়নি বলে বিয়েটি গোপন রাখতে বলে জিয়াউল হক।

সরল বিশ্বাসে এতেও রাজি হন দিনমজুর হেলাল মিয়া। এর কিছুদিন পরে ওবায়দুলের বাড়ির জমি খারিজের কথা বলে ৩০ হাজার টাকা নেয় ওই দুই প্রতারক। পরে আবারো ১ লাখ টাকা দাবি করে তারা। বিষয়টি প্রতারণা সন্দেহ হলে হেলালের স্ত্রী জোসনা বেগম ওবায়দুল রহমান ও জিয়াউল হককে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ভাটারা এলাকা থেকে ওবায়দুল রহমানকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ওবায়দুল রহমান ও জিয়াউল হক দীর্ঘদিন ধরে সেনা সদস্য ও সরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে প্রতারণা করে বিভিন্ন লোকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। এ ঘটনায় মামলা হলে বুধবার পুলিশ অভিযান চালিয়ে ওবায়দুল রহমানকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App