×

সারাদেশ

মেয়ের সাথে এসএসসি পাস করলেন ৪৫ বছরের বাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০৫:৫১ পিএম

মেয়ের সাথে এসএসসি পাস করলেন ৪৫ বছরের বাবা

মেয়ের সাথে এসএসসি পাস করলেন ৪৫ বছরের বাবা। ছবি: এস কে হাসান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে ৪৫ বছর বয়সী পিতা নিজ কন্যার সাথে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বাবা-মেয়ে দু’জনেই পাস করেছেন। পিতা ও কন্যার এসএসসি পাসের খবরে পরিবারসহ এলাকাবাসী মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছে। ইচ্ছাশক্তি থাকলে লেখাপড়ায় বয়স বাধা মানে না এমন উদাহরণ সৃষ্টি করলো পিতা ও কন্যা।

খাজরা ইউনিয়নের ২নং ওয়ার্ড দূর্গাপুর গ্রামের মৃত করিম বক্স গাজীর ছেলে আনারুল ইসলাম গাজী (৪৫) পেশায় মাছ ব্যবসায়ী। লেখাপড়ার প্রতি তার আগ্রহ থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়ার পর তার পড়ার পাঠ চুকে গিয়েছিল।

দীর্ঘকাল পর ব্যবসার পাশাপাশি আবারও লেখাপড়ার প্রতি আগ্রহী হন তিনি। ফলশ্রুতিতে আনারুল ইসলাম পাশের পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয় থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখার ২১তম ব্যাচে ভর্তি হন। এবং ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

তার মেয়েও শায়লা আক্তার ময়না একই সাথে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় খাজরা থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেন। পিতা ৪৫ বছর বয়সে এসে পরীক্ষায় অংশ নিয়ে ৩.৮৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আর কন্যা জিপিএ-৫ পেয়েছে।

বয়সের কাছে হার না মানা আনারুল ইসলাম গাজী বলেন, লেখাপড়ার প্রতি আমার আগ্রহ ছিল। জ্ঞান অর্জনের জন্য আমি এখনও লেখাপড়া করতে চাই। সার্টিফিকেট আমার কাছে মূল বিষয় না। পরবর্তীতে একাদশ শ্রেণীতে ভর্তি হবেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমি অবশ্যই একাদশ শ্রেণিতে ভর্তি হব এবং ব্যবসার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App