×

সারাদেশ

নেত্রকোণায় অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০৮:২৯ পিএম

নেত্রকোণায় অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

নেত্রকোণা থানা। ছবি: সংগৃহীত

নেত্রকোণা জেলা শহরের পুকুরিয়া এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে একটি পুকুরের কালভার্টের পাশ থেকে অজ্ঞাত এক শিশুর (৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এলাকাবাসী শুক্রবার সকাল দশটার দিকে জেলা শহরের পূর্ব-পুকুরিয়া এলাকার খাদিজা আক্তারের পুকুরের কালভার্টের পাশে একটি শিশুর লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়।

নেত্রকোণা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে সূরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুল হক বলেন, এখন পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্ত রিপোর্টের পর আইনগত পদক্ষেপ নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App