×

সারাদেশ

বড়াইগ্রামে লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০৮:৪৩ পিএম

বড়াইগ্রামে লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী আটক

বড়াইগ্রামে লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী আটক। ছবি: বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে প্রবাসী আইয়ুব আলীর বাসায় ১০ ফিট মাটি খুঁড়ে শাহিন শাহ (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব। এ সময় প্রবাসীর স্ত্রী হোসনেআরা বেগমকে (৩৩) আটক করা হয়।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার জলন্দা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত শাহীন শাহ নাটোর সদর উপজেলার কাপুড়িয়া ইউনিয়নের দস্তানাবাদ গ্রামের মোজাহার শাহের ছেলে। তিনি পেশায় একজন আদালতের মহুরী। পরকীয়া প্রেমের জেরে এমনটে ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন প্রশাসন।

জানা যায়, স্বামী প্রবাসে থাকার সুযোগে ৩ সন্তানের জননী হোসনেআরার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে শাহিন শাহ। গত ৬ মাস ধরে এ সস্পর্ক চলছিলো। কিন্তু গত ৯ আগস্ট রাতের কোন এক সময় প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয় প্রেমিক শাহিন শাহকে। পরে লাশ উঠোনে টিউবওয়েলের পাশে ১০ ফুট গর্ত করে পুঁতে রাখা হয়। এদিকে শাহিন শাহের কোন খোঁজ না পাওয়ায় নাটোর সদর থানা ও র‌্যাব-৫ কার্যালয়ে এজাহার দায়ের করে তার পরিবারের লোকজন। পরে মোবাইল ফোন লোকেশন প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-৫ এর সদস্যরা হোসনেআরার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করলে হত্যার ঘটনা স্বীকার করে সে। পরে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে র‌্যাব ও পুলিশ।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, ঘাতক ওই নারীকে আটক করা হয়েছে। একই সাথে ওই নারীকে হত্যার কাজে সহায়তাকারী আরও দুইজনকে আটক করার জন্য পুলিশ অভিযানে নেমেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App