×

সারাদেশ

শিশুকে ধর্ষণচেষ্টা, শাস্তির দাবিতে পুলিশ তদন্ত কেন্দ্রে জনতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০৯:৪৫ পিএম

শিশুকে ধর্ষণচেষ্টা, শাস্তির দাবিতে পুলিশ তদন্ত কেন্দ্রে জনতা

শিশুকে ধর্ষণচেষ্টা, শাস্তির দাবিতে পুলিশ তদন্ত কেন্দ্রে জনতা। এস কে হাসান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশুকে প্রকাশ্য দিবালোকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা অভিযোগ পাওয়া গেছে। এতে আহত শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ তাৎক্ষণিকভাবে ধর্ষণ চেষ্টাকারী নওয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন সরদারের ছেলে মুনছুর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এলাকার শতশত মানুষ ধর্ষণচেষ্টাকারী ও একাধিক অপকর্মের হোতা মুনছুরের শাস্তির দাবিতে প্রতিবাদ মুখর হয়ে পুলিশ তদন্ত কেন্দ্র ও ঘটনাস্থানে ভিড় করেছেন। বুধহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রীর মা জানান, তার শিশু কন্যা বিকালে পুকুরে মাছ ধরছিল। তাকে একা পেয়ে দীর্ঘদিনের লম্পট মুনছুর ‘তোর মা আমার কাছে ৫ টাকা পাবে নিয়ে যা’ বলে ডেকে বাড়ির মধ্যে নিয়ে ঘরের ক্লপসিবল গেট আটকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে মেয়ে চিৎকার করে উঠলে তোকে অনেক টাকা দেব কাউকে কিছু বলিস নে বলে ছেড়ে দেয়। কিন্তু সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরলে তাকে জিজ্ঞেস ওই ঘটনার বলে।

ভুক্তভোগীর পিতা ও দাদী ঘটনার কথা শত শত মানুষের সামনে ঘটনার বর্ণনা দেন। অসুস্থ ভুক্তভোগীকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে তারা জানান।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলামসহ বহু ব্যক্তি ঘটনার কথা স্বীকার করেন। তারা সবাই এলাকায় ইতিপূর্বে একাধিকবার নারী কেলেঙ্কারীসহ নানা অপকর্মের হোতা মুনছুরের আইনগত বিচার দাবি করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম পিপিএম জানান, ঘটনা জানার সাথে সাথে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিয়াবুল ইসলামকে ঘটনাস্থানে পাঠাই। তিনি প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত মুনছুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। হাসপাতালে পুলিশকে পাঠানো হয়েছে। ফিরলে অভিযোগের ভিত্তিকে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App