×

সারাদেশ

হাজীগঞ্জে সরকারের উন্নয়ন তুলে ধরলেন ইঞ্জি. মোহাম্মদ হোসাইন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৩:১২ পিএম

হাজীগঞ্জে সরকারের উন্নয়ন তুলে ধরলেন ইঞ্জি. মোহাম্মদ হোসাইন

ছবি: ভোরের কাগজ

সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে হাজীগঞ্জ উপজেলা ৬ নং বড় কূল ইউনিয়ন রসুলপুর সাধুর বাড়ির পূজামণ্ডপ প্রাঙ্গনে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে অবহিতকরন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৪:৩০ মি. চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কূল ইউনিয়নের রসুলপুর সাধুর বাড়ি পূজামণ্ডপ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

৬ নং বড়কূল ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা যুবরাজ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির বিদ্যুৎখাত সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন এবং এই হাজীগঞ্জ শাহরাস্তির সকল উন্নয়ন করছেন।

তিনি আরো বলেন, আপনারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।

হাজীগঞ্জ বাজার অষাধু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজন সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি, মিঠুন ভদ্র, ৯ নং গন্ধব্যপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।

সভায় উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার, গোয়াল দাশ সরকার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রবিদাশ সরকার, ৬ নং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, কৃষ্ণ সাহা, শাখাওয়াত উল্লাহ ফারুক, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি নেয়ামত উল্লাহ, সাবেক ছাত্রনেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী ফয়সাল, শমীর সরকার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফারুক আহমেদ, বাংলা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ফরহাদ, উপ সম্পাদক ওমর ফারুক, সদস্য সুমন মিয়াজী, সাবেক ছাত্রনেতা হোসেন মীর, ইঞ্জি. নেছার পাটওয়ারী, আব্দুর রাজ্জাক, জাকীর হাজারী সহ তৃনমূলের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া ও ইঞ্জি. মোহাম্মদ হোসাইন সকাল ১০টায় শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়ন বেবীপুরের বাসিন্দা স্বাস্থ্য সচিবের একান্ত সচিব কাউছার হামিদের পিতা মরহুম আমির হোসেন ভূইয়া এর কূলখানি ও কবর জিয়ার অংশগ্রহণ করেন। এ সময়ে ওনার সাথে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত আলীগঞ্জ পল্লী বিদ্যুৎ গেস্ট হাউজে হাজীগঞ্জ এবং শাহরাস্তি দুই উপজেলার নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App