×

সারাদেশ

আশাশুনিতে শিশু ধর্ষণ, অভিযুক্ত কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৬:৫১ পিএম

আশাশুনিতে শিশু ধর্ষণ, অভিযুক্ত কারাগারে

আশাশুনির বুধহাটায় ধর্ষণের অভিযোগে আটক মুনছুর আলী। ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় ১ম শ্রেণিতে পড়ুয়া শিশুকে (৭) প্রকাশ্য দিবালোকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষক নওয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন সরদারের ছেলে মুনছুর আলীকে শুক্রবার রাতেই গ্রেপ্তার করেছে। এলাকার শতশত মানুষ ধর্ষক ও একাধিক অপকর্মের হোতা মুনছুরের শাস্তির দাবিতে প্রতিবাদ মুখর হয়ে পুলিশ তদন্ত কেন্দ্র ও ঘটনাস্থলে ভিড় করে শাস্তি দাবি করেন।

বুধহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ভুক্তভোগীর মা জানান, তার শিশু কন্যা বিকাল ৫টার দিকে পুকুরে মাছ ধরছিল। তাকে একা পেয়ে লম্পট মুনছুর ‘তোর মা আমার কাছে ৫ টাকা পাবে নিয়ে যা’ বলে ডেকে বাড়ির মধ্যে নিয়ে ঘরের গেট আটকে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়ে চিৎকার করে উঠলে তোকে অনেক টাকা দেব কাউকে কিছু বলিস নে বলে ছেড়ে দেয়। ভুক্তভোগী কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরলে জিজ্ঞেস সে ধর্ষণের কথা জানায়।

ভুক্তভোগী পিতা ও দাদী ঘটনার কথা স্বীকার করে শত শত মানুষের সামনে ঘটনার বর্ণনা দেন। অসুস্থ ভুক্তভোগী সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে তারা জানান। তারা জানান, মুনছুর এর আগেও নারী কেলেঙ্কারীর ঘটনা ঘটিয়েছে। তারা প্রশাসন ও আদালতের কাছে তার ব্যাপারে কঠোর প্রতিকার কামনা করেন।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলামসহ বহু ব্যক্তি ঘটনার কথা স্বীকার করেন। তারা সবাই এলাকায় ইতিপূর্বে একাধিকবার নারী কেলেঙ্কারীসহ নানা অপকর্মের হোতা মুনছুরের আইনগত বিচার দাবি করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম পিপিএম জানান, ঘটনা জানার সাথে সাথে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিয়াবুল ইসলামকে ঘটনাস্থানে পাঠাই। তিনি প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত মুনছুরকে গ্রেপ্তার করেছেন। এ ব্যাপারে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩; জোর পূর্বক ধর্ষণ করার অপরাধ আইনে ১৫ তাং ১১/০৮/২৩ নং মামলা রুজু করা হয়েছে। গতকাল শনিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আশাশুনির বুধহাটায় ধর্ষণের অভিযোগে আটক মুনছুর আলী। ছবি: ভোরের কাগজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App