×

সারাদেশ

মিরসরাইয়ে বিদেশী মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ০২:৫৮ পিএম

মিরসরাইয়ে বিদেশী মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ১

ছবি: ভোরের কাগজ

মিরসরাইয়ে ৯৪ বোতল বিদেশী মদ ও ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. কফিল উদ্দিন (২৫) ফেনী জেলার ফেনী সদর থানার ১১ নং মোটবী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যম লক্ষীপুর এলাকার আমিনুল হকের পুত্র।

মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের নিজামপুর এলাকা থেকে ৯৪ বোতল বিদেশী মদ ও ১৪ কেজি গাঁজাসহ মো. কফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ (যাহার নম্বর ফেনী-ন-১১-০৭৭১) জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা। অভিযানচলাকালে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, কফিল উদ্দিন সহ সংঘবদ্ধ একটি চক্র ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকগুলো চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। বিদেশী মদ ও গাঁজা উদ্ধারের ঘটনায় মো. কফিল উদ্দিনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৯) দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্টে নববরের মৃত্যু

বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্টে নববরের মৃত্যু

ককরোচ জনতা পার্টির গাড়িবহরে হামলা

ককরোচ জনতা পার্টির গাড়িবহরে হামলা

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

২১ আগস্ট গ্রেনেড হামলা, রক্তাক্ত সেই বিকেল

২১ আগস্ট গ্রেনেড হামলা, রক্তাক্ত সেই বিকেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App