×

সারাদেশ

ঝিকরগাছায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আলোর মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১০:৩৬ পিএম

ঝিকরগাছায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আলোর মিছিল

ঝিকরগাছায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আলোর মিছিল। ছবি: ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে স্বপরিবারে হত্যার প্রতিবাদ জানিয়ে, তার ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলন করেছে ঝিকরগাছা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ৷

সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় ঝিকরগাছা উপজেলা মোড়ে জমায়েত হয়ে আলোর মিছিল সহকারে বঙ্গবন্ধু ম্যুরালে মোমবাতি প্রজ্বলন করেন তারা।

ঝিকরগাছা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল দত্ত জানান, কেন্দ্রীয় কমিটির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছায় আলোর মিছিল সহকারে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের জন্য আমরা প্রার্থনা করেছি।

এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গিলবার্ট নির্মল বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক অভিষেক সাহা, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক পার্থ রায়, সদস্য সচিব, অমিত কুমার দত্ত, যুগ্ম আহ্বায়ক সাগর বিশ্বাস, অভিষেক দত্ত শিমুলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন দাস প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App