×

সারাদেশ

সোনারগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০১:৫০ পিএম

সোনারগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

সোনারগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মঙ্গলবার দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সোনারগাঁও উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় পার্টি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সব কর্মসূচি পালন করেন।

সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া, উপজেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, হাজি মো. সোহাগ রনি, উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, সদস্য মারুফুল ইসলাম ঝলক, দীপক কুমার বণিক, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাবরিনা হক, সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম সুমন ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

[caption id="attachment_456377" align="aligncenter" width="700"] ছবি: ভোরের কাগজ[/caption]

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, জনপ্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করেন।

এছাড়াও উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App