×

সারাদেশ

ক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় যুবকের ৫ বছরের জেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৩:০৮ পিএম

ক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় যুবকের ৫ বছরের জেল

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে পর্নোগ্রাফি মামলায় মনির হোসেন (৩১) নামে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালতে আসামি মনিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, মামলার বাদি এক প্রবাসীর স্ত্রী (২৬)। তিনি কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। আসামি মনিরের দোকানে গৃহবধূ তার ব্যবহৃত মোবাইল ফোন মেরামতের জন্য নিয়ে যান। এ সুযোগে মনির ওই মোবাইল ফোন থেকে গৃহবধূ ও তার স্বামীর অন্তরঙ্গ কিছু ছবি তার কম্পিউটারে নিয়ে নেয়।

পরে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূকে ভয়ভীতি দেখায়। এমনকি বিভিন্ন সময়ে অনৈতিক সম্পর্ক স্থাপন করে মনির। পরে সেগুলোও ভিডিও করে গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেন। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি অন্তরঙ্গ ভিডিও ফুটেজ তার ব্যবহৃত ফেসবুকের ম্যাসেঞ্জারসহ আরও দুটি ফেসবুক আইডি থেকে গৃহবধূর স্বামী এবং তার বোনের ম্যাসেঞ্জারে পাঠায় মনির।

এ ঘটনায় ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ওই গৃহবধূ বাদি হয়ে মনিরের বিরুদ্ধে কমলনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। একই বছর ৪ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলাম আদালতে মনিরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে এ রায় ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানসিক স্বাস্থ্যে খাদ্যাভ্যাসের গুরুত্ব

মানসিক স্বাস্থ্যে খাদ্যাভ্যাসের গুরুত্ব

স্ত্রী-সন্তান রেখে ভাগ্নীকে বিয়ে, যুবদল নেতা গ্রেফতার

স্ত্রী-সন্তান রেখে ভাগ্নীকে বিয়ে, যুবদল নেতা গ্রেফতার

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

বদলি নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় শিক্ষার্থীরা

বদলি নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় শিক্ষার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App