×

সারাদেশ

ছেলের বিয়ে নিয়ে মতবিরোধে স্বামীকে কোপালেন স্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৫:০৮ পিএম

ছেলের বিয়ে নিয়ে মতবিরোধে স্বামীকে কোপালেন স্ত্রী
ছেলের বিয়ে নিয়ে মতবিরোধে স্বামীকে কোপালেন স্ত্রী

সাতক্ষীরার কলারোয়ায় ছেলের বিয়ে নিয়ে দ্বিমত প্রকাশ করায় স্বামীকে দা দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে ফারুক হোসেনকে (৫০) এর সঙ্গে ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় ফারুককে সাতক্ষীরা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকেই তার স্ত্রী অভিযুক্ত মাহমুদা পালাতক রয়েছেন। আহত ফারুক কলারোয়ার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ময়েজউদ্দীনের ছেলে। তিনি একজন কৃষক।

ফারুকের স্বজনরা জানান, স্ত্রী মাহমুদার সঙ্গে কয়েকদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল ফারুকের। মাহমুদা তার ভাইয়ের মেয়ের সঙ্গে ছেলেকে বিয়ে দিতে চান। কিন্তু ফারুক এতে রাজি ছিলেন না। এটা নিয়েই ঝগড়া হয়েছিল। সকালে ঘরে খাটের ওপর ফারুকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ফারুককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ছেলের বিয়ে দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। স্ত্রী দা দিয়ে স্বামীর মাথা ও মুখে কুপিয়েছেন। ঘটনার পর থেকেই ওই গৃহবধূ পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App