×

সারাদেশ

মুরাদনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৫:৪৩ পিএম

মুরাদনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মুরাদনগর থানা। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে ডোবা থেকে এক অজ্ঞাত ব্যক্তির(৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে মুরাদনগর সদর এলাকার ফায়ার সার্ভিস অফিসের পাশের ডোবা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের পাশের ডোবায় ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে মুরাদনগর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেকে) লাশ প্রেরণ করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল জানান, স্থানীয় জনতার মাধ্যমে খবর পেয়ে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App