×

সারাদেশ

বানেশ্বরে সাংবাদিকের প্রাইভেটকার ভাঙচুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০২:২৩ এএম

বানেশ্বরে সাংবাদিকের প্রাইভেটকার ভাঙচুর

ছবি: ভোরের কাগজ

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তিনি অক্ষত থাকলেও হামলাকারীরা তার প্রাইভেটকারটি ভাঙচুর করে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার নর্থ বেঙ্গল ডাউন মিলের সামনে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে আরইউজের পক্ষ থেকে কাল শনিবার বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়েছে। সাংবাদিক নেতা রফিকুল ইসলাম বলেন, শুক্রবা্র বিকেলে তিনি রাজশাহী-ঢাকা মহাসড়ক দিয়ে শহরের দিকে আসছিলেন। পথে পুঠিয়ার বানেশ্বর এলাকায় নর্থ বেঙ্গল ডাউন মিলের সামনে  পৌঁছালে পুঠিয়া  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের নেতৃত্বে ১৫-২০ জন যুবক তার প্রাইভেটকারটি ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই ভাঙচুর শুরু করে তারা।

তিনি আরো বলেন, এ হামলা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়েছে। কারণ এতে নেতৃত্ব দেয়া সুমনউজ্জামান সুমনের নারী কেলেঙ্কারির বিষয়ে আমি একটি সংবাদ প্রকাশ করেছি। গাড়ি ভাঙচুরের সময় প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় আমি ভেতরেই বসে ছিলাম। গাড়ি থেকে বের হলে তারা আমাকে প্রাণে মেরে ফেলতো। আমি আইনের আশ্রয় নেবো।

এদিকে, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রাজশাহীর সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির ওপর হামলা মানে সব সাংবাদিকের ওপর হামলা। আমরা এই ন্যক্কারজনক হামলার বিচার চাই। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করবে বলে আশা রাখি। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশও পাঠিয়ে ছিলেন। এ বিষয়ে সাংবাদিক রফিকুল ইসলামকে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন তিনি। অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App