×

সারাদেশ

রোগীর স্বজনকে কক্ষে আটকে মারধর করলেন চিকিৎসক!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১১:১০ পিএম

রোগীর স্বজনকে কক্ষে আটকে মারধর করলেন চিকিৎসক!

রোগীর স্বজনকে কক্ষে আটকে মারধর করলেন চিকিৎসক!। ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাসনে রোগীর স্বজনকে কক্ষে আটক করে মারধরের পর উল্টো পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে হোসাইন শাওন নামের এক মেডিকেল চিকিৎসকের বিরুদ্ধে।

রোববার (২০ আগস্ট) চরফ্যাসন হাসপাতালের জরুরি বিভাগের ১০৪ নং কক্ষে মারধরের ঘটনা ঘটে।

মারধরের শিকার যুবক জাকির হোসেন জানান, সকালে তিনি জ্বরে আক্রান্ত  তার বৃদ্ধ মাকে নিয়ে চরফ্যাসন হাসপাতালে জরুরি বিভাগে আসেন। ওই সময় জরুরি বিভাগের কর্মরত ছিলেন চিকিৎসক হোসাইন শাওনের স্ত্রী তাসপিয়া মুন। জরুরি বিভাগ থেকে ভর্তি স্লিপ নিয়ে ১০৪ নং কক্ষে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসপিয়া মুন রোগী না দেখেই কয়েকটি পরীক্ষা লিখে দেন।

ভুক্তভোগী জাকির আগে তার বৃদ্ধ মাকে চিকিৎসক তাসপিয়া মুনকে দেখতে বললে তিনি রাগান্বিত হয়ে যান এবং পরীক্ষা-নিরীক্ষা ছাড়া রোগী দেখতে পারবে না বলে জানিয়ে দেন। এ নিয়ে চিকিৎসক হোসাইন শাওনের  স্ত্রী জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাসপিয়া মুনের সাথে তার তর্ক হয়। পরে ওই কক্ষ থেকে তিনি বেড়িয়ে জরুরি বিভাগে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পরে ফের তাকে ওই কক্ষ থেকে ডেকে নেন চিকিৎসক হোসাইন শাওন। কক্ষে যাওয়ার পরপরই কিছু বুঝে উঠার আগে চিকিৎসক হোসাইন শাওনসহ রুপালী ডায়াগনিস্টিক সেন্টারের দালাল চক্রসহ কয়েকজন একত্রিত হয়ে ভুক্তভোগী জাকিরকে এলোপাতারি মারধর করেন বলে তিনি অভিযোগ করেন তিনি।

তাদের মারধরে তিনি অসুস্থ হয়ে পরলেও ক্ষান্ত হননি ওই চিকিৎসকসহ তার পালিত দাললারা। কিছুক্ষণ পরে কক্ষে আটক রেখে মারধরের পর তাকে পুলিশে সোপর্দ করে দেন। পরবর্তীতে প্রশাসনের লোকজনসহ ওই ডাক্তারের কাছে ক্ষমা চাইয়ে তাকে ছেড়ে দেন বলেও জানান এ জাকির হোসেন।

অভিযুক্ত চিকিৎসক হোসাইন শাওন জানান, কোন মারধরের ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে অহেতুক অভিযোগ তোলা হয়েছে।

চরফ্যাসন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক জানান, খবর শুনে তিনি জরুরি বিভাগে পরিদর্শনে গিয়ে সেখানে কাউকে পাননি।

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোরাদ হোসেন জানান, উভয় পক্ষের মধ্যে বিষয়টি সমোঝতার পরে ওই যুবকে মুক্তি দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App