×

সারাদেশ

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় ২ ইজিবাইক আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ১০:১৬ এএম

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় ২ ইজিবাইক আরোহী নিহত
চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় ২ ইজিবাইক আরোহী নিহত

ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাছভর্তি ট্রাকচাপায় ইজিবাইকের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার (২১ আগস্ট) সকালে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে ফুটবল মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ানের শিবপুর গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম ও একই এলাকার মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম। নিহত দু’জনই পেশায় দিনমজুর বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

আলমডাঙ্গা হাটবোয়ালিয়া ক্যাম্পের ইনচার্জ কামরুল হাসান বলেন, সকালে মেহেরপুরের গাংনি থেকে মাছবোঝাই একটি ট্রাক চুয়াডাঙ্গায় যাচ্ছিল। অপর দিকে ইজিবাইকে সাত দিনমজুর উপজেলার শিবপুর গ্রাম থেকে গাংনির দিকে পাটকাটার কাজ করতে যাচ্ছিলেন।

এ সময় হাটবোয়ালিয়া ফুটবল মাঠের কাছে পৌঁছালে ট্রাকটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের চালকসহ সব আরোহী আহত হন। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন; আর ছয়জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App