×

সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৬:২০ পিএম

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাবলু হক (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের চাকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য ইসমাইল হক সায়েম বলেন, মানসিক ভারসাম্যহীন বাবলু হক বেশ কিছুদিন থেকে এই এলাকায় ঘোরাঘুরি করছিল। হঠাৎ সকালে খবর আসে, বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে ওই যুবকের। বিএসএফ সদস্যরা মরদেহ নিয়ে চলে গেছে। পরে ভারতে অবস্থানরত কিছু মানুষ আমাদের কাছে যুবকের মরদেহের ছবি পাঠিয়েছে। ওই ছবি দেখে আমরা নিশ্চিত হয়েছি।

শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিজামুল হক রানা বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। খোঁজখবর নিতে কয়েকজন লোক সেখানে গেছে। বিস্তারিত পরে জানানো হবে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চকপাড়া সীমান্তের ওপারে একজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো কিছু জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App