×

সারাদেশ

সোনারগাঁয়ে ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ০৪:২৩ পিএম

সোনারগাঁয়ে ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৬

ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মিনাল কান্তি রায় নামে এক ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণকালে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের বানারীপাড়ার আব্দুল হাকিমের ছেলে শামীম হোসেন, সিরাজগঞ্জের মজিদ সরকারের ছেলে আরিফুল ইসলাম, জামালপুরের নজরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম, বরিশালের উজিরপুরের আলী আহম্মেদের ছেলে মিলন, কুমিল্লার বাদশা আলমের ছেলে রায়হান সরকার মামুন ও ফরিদপুরের ফুল মিয়ার ছেলে নয়ন।

এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি হাইয়েস গাড়ি, লুণ্ঠিত নব্বই হাজার টাকা, খেলনা পিস্তল, ডিবি ডিএমপি লেখা কটি, ওয়াকিটকি, চাইনিজ কুড়াল, হাতকড়াসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা জানান, বুধবার রাতে সোনারগাঁ পাকুন্দিয়া চেকপোস্টে ডিউটিরত ছিল পুলিশ। এসময় একটি হাইয়েস গাড়ি থেকে চিৎকার শুনে পুলিশ এগিয়ে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং ছয়জনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক তথ্যের জানা যায়, এশিয়ান হাইওয়ে রোডের একটি কারখানার সামনে থেকে বিআরটিসি বাসের যাত্রী মিনাল কান্তিকে নিজেদের হাইয়েস গাড়িতে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার কাছ থেকে নব্বই হাজার টাকা ছিনিয়ে নেয়।

এসময় চেকপোস্টে পুলিশ দেখে ভুক্তভোগী চিৎকার করলে ভুয়া ডিবি পুলিশের আড়ালে ডাকাতের দল ধরা পড়ে।এ ব্যাপারে সোনারগাঁও থানায় মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App