×

সারাদেশ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ০৪:৫৯ পিএম

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

নাজিরহাট হাইওয়ে থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় জাহানারা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট পৌরসভার সৈয়দ সৈয়দা স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহানারা ফটিকছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের হাজি তুফান আলী ফল্লান বাড়ির জাগির আহমদের স্ত্রী এবং তিন কন্যা সন্তানের জননী।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, জাহানারা বেগম রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম অভিমূখী একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হয়ে রাস্তার উপর পড়ে যান। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তৎক্ষণাৎ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App