×

সারাদেশ

জাফলংয়ে পর্যটক নিখোঁজের ৪ ঘণ্টা পর লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ০৮:৩৩ পিএম

জাফলংয়ে পর্যটক নিখোঁজের ৪ ঘণ্টা পর লাশ উদ্ধার

নিহত পর্যটক রমিজ উদ্দিন। ছবি: নজরুল ইসলাম, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ৪ ঘন্টা পরে রমিজ উদ্দিন (৫৫) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি মানিকগঞ্জের ধলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমিজ উদ্দিনসহ তার এলাকার ৪০-৫০ জনের একটি দল বাসে করে শুক্রবার মানিকগঞ্জ থেকে পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে রমিজ উদ্দিনসহ আরও কয়েকজন মিলে পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে রমিজ উদ্দিন স্রোতের টানে পানিতে তলিয়ে যান। তার সাথে থাকা লোকজন এবং স্থানীয়রা দেখতে পেলেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, জাফলং ট্যুরিস্ট পুলিশ, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরীরা কয়েক ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

রমিজ উদ্দিনের সাথে থাকা লুৎফুর রহমান জানান, রমিজসহ তারা তিন চারজন গোসল করার জন্য নদীতে নামেন। এ সময় স্রোতের টানে রমিজ পানিতে তলিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল জানান, পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে পর্যটক নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App